Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাকিব খানের

বিনোদন ডেস্ক : পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। সম্প্রতি 'প্রিন্স'-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এই সাক্ষাৎ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন 'অ্যানিম্যাল'-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়।’
 
তার কথায়, ‘অমিতাভ স্যার তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন। অমিতের (অমিতা রায়) সূত্রেই তার (অমিতাভ বচ্চন) সঙ্গে যোগাযোগ হয়। এরপর আমরা বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করি।’পরিচালকের ভাষ্যমতে, ‘অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।’

যদিও 'প্রিন্স' ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করছেন না, তবুও পরিচালকের কথা হয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘সময় আসুক, সব জানতে পারবেন।’‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি নতুন মুখ। যদিও এখনো নায়িকাদের নাম ঘোষণা করা হয়নি।

আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

1

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

2

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

3

২০২৬ এর রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেখানে

4

শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারবে না: রশিদ লত

5

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

6

যেসব নির্দেশনা আল্লাহর পথে ফিরে আসার শেষ ডাক

7

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

8

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

9

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

10

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

11

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

12

প্লে অফের দুর্দশা কি কাটাতে পারবে ইতালি?

13

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

14

পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা

15

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

16

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

17

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

18

৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃ

19

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

20