Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের ৩ দফা

ডেস্ক নিউজ : সমাবেশ থেকে তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শহিদ হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করাসহ তিন দফা ঘোষণা করে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবি তোলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করে। এতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ৩ দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি।
 
এই ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা আগের মতো দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেরা উপস্থিত না থেকে কেবল অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
 
তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু আমরা তা চাই না। আমরা ৩০ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাই। নির্বাচন হতে ৩০ দিনের বেশি সময় রয়েছে। তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যদি নির্ধারিত সময়ের মধ্যে শুরু না হয় এবং দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না যায় তাহলে এই রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত কেউ দায় এড়াতে পারবে না।
 
ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি হল
 
• দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
 
• সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।
 
• স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

1

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

2

নেপালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন সাবেক র‍্যাপার

3

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

4

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

5

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

6

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

7

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

8

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

9

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

10

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

11

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

12

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

13

রাজস্থান রয়্যালসে সাঞ্জু স্যামসনের বদলি হচ্ছে স্টাবস!

14

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক র

15

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

16

ছাত্রদল তাদের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে : সাদ্

17

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

18

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

19

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

20