Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেক্স : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে সাধারণত কখনো দেখা যায়নি। ভক্ত-অনুরাগীরা তাকে দেখে চমকে গেছেন। অফ-হোয়াইট স্যুটে অপুকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের প্রতীক। মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আধুনিক গ্ল্যামারের ছাপ তার রূপকে আরও মোহনীয় করে তুলেছে।

সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো। অপুর পোস্ট করা ছবি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে হাজারখানেক ও শেয়ার হয়েছে ৩১ বার।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই অপু বিশ্বাসের কস্টিউমকে কয়েক দিন আগে  শাকিব খানের ফেসবুকে পোস্ট করা একটি ছবির কস্টিউমের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন? কেউ মনে করছেন, দুজনের ছবির কোলাজ করে একই কস্টিউম বানিয়েছেন। অনেকেই সন্দেহ পোষণ করে বলছেন, ঘটনা কী— দুজনই একই ধরনের পোশাকে? কেউ কেউ বলছেন, দারুণ মানিয়েছে। ম্যাচিং ম্যাচিং।

রহস্য প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটা তেমন কী আর! আমার একটা ইভেন্ট ছিল। একজন ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী আমার পোশাকের এই নকশা করেছেন। ভক্তরা নানান কিছু ভাবছেন। প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের বলা এসব কথাকে ভালোবাসা হিসেবে নিচ্ছি। কাছাকাছি নকশার পোশাকের বিষয়ে তেমন কিছুই কি জানতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। অপু বলেন, এটা পুরোপুরি ডিজাইনারের কারসাজি। এর বেশি আর কিছুই বলতে পারব না।

উল্লেখ্য, দীর্ঘ বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসানের ‘দুর্বার’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল।

‘দুর্বার’ সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দুর্বার’ একেবারে অন্য রকম সিনেমা। অভিনয়ে তার পথচলা ১৯ বছর। এ সময়ে তিনি কাজ করেছেন শতাধিক চলচ্চিত্রে। তবে এতদিনের ক্যারিয়ারে খুব কম সিনেমাতেই প্রম্পট ছাড়া অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এবারই প্রথম প্রম্পট ছাড়া একটি সম্পূর্ণ সিনেমার শুটিং শেষ করছেন অপু বিশ্বাস।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

1

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

2

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

3

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

4

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

5

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

6

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

7

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

8

বিপিএল প্রথম সারির লিগ: জিমি নিশাম

9

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

10

রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানা

11

‎লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

12

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

13

ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান: খাম

14

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

15

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

16

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

17

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

18

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর

19

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

20