Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

‎লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

লালমনিরহাট প্রতিনিধি : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৫ নভেমৃবর) বিকেলে মিশনমোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় "হামার বাড়ি" তে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড.ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আব্দুস ছালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামানিক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী।

‎এ সময় নেতারা বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দীর্ঘদিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দ্রুত আরোগ্য লাভের মধ্য দিয়ে রংপুর বিভাগের রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎মাহফিলে বক্তারা  নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের সকল অসুস্থ নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ‎দোয়া পরিচালনা করেন গোকুন্ডা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

1

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

2

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

3

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

4

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

5

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

6

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

7

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

8

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

9

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

10

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

11

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

12

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্ল

13

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

14

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

15

আলু উৎপাদন ও ভোগে বৈচিত্র্য না এলে সমস্যা কাটবে না : বাণিজ্য

16

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

17

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

18

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

19

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা?

20