Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনার কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত যেতে চায় না বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিশ্বকাপের এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। বিসিবি ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। এ ব্যাপারে ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং বলেছেন, ‘গত কয়েক দিনে যা যা ঘটেছে, তারপর বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত সবাইকে স্বাগত জানায়, কিন্তু তারা এখানে আসতে চায় কি না-সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।’

বিশ্বকাপের আসন্ন মৌসুমের আগে কলকাতা ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে নেয়। তবে নিলামের কয়েক সপ্তাহ পরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। যদিও সেই ‘সাম্প্রতিক পরিস্থিতি’ কী—তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। কেকেআর পরবর্তীতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশ মানা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।

আইপিএলের ইতিহাসে এর আগে কখনো কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড়কে মৌসুম শুরুর এত আগে, ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া বাদ দেওয়ার নজির নেই। ফলে বিষয়টি শুধু ক্রিকেটীয় নয়, কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। মুস্তাফিজকে বাদ দেওয়ার দিনই জরুরি বৈঠকে বসে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ সরকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

1

ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান-অস্ট্রেলিয়া

2

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

3

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

4

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

5

জাল দলিল করে প্রতিপক্কের জমির ধান কাটার অভিযোগ

6

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

7

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

8

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

9

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

10

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

11

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

12

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

13

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

14

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

15

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

16

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

17

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

18

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

19

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

20