Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবারের (৪ নভেম্বর) নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়া মামদানি শত বছরের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সি মেয়র হচ্ছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ১০ মাসের মাথায় অনুষ্ঠিত এ নির্বাচনে মাত্র ৩৪ বছর বয়সি রাজনীতিক মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর কীভাবে নেতৃত্ব দেবেন সেদিকে মনোযোগ দিতে শুরু করেছেন জোহরান মামদানি। নির্বাচনের একদিন পরই বুধবার (৫ নভেম্বর) কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে ক্ষমতাগ্রহণের জন্য একটি ‘ট্রানজিশন টিম’ ঘোষণা করেছেন তিনি।
 
সেই সঙ্গে মামদানি প্রত্যয় ব্যক্ত করেছেন, নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি। মামদানির জয়ের ক্ষুব্ধ ট্রাম্প নিউইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকির দেন ট্রাম্প।
 
নির্বাচনে জয়ের পরই ট্রাম্পের উদ্দেশে বেশ কড়া ভাষায় বক্তব্য দেন মামদানি। ফলে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট এখন হয়তো বেশ আগ্রহ নিয়েই মামদানির সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে জড়াবেন। নতুন মেয়রের যাত্রা জটিল করতে বহু পথ রয়েছে তার সামনে।
 
মামদানির এই বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাকে ওয়াশিংটনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। কারণ যদি সে তা না করে, তাহলে তার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
 
ট্রাম্প আরও বলেন, ‘এবং আমি তাকে সফল করতে চাই। আমি শহরটিকে সফল করতে চাই।’ এরপরই দ্রুত মন্তব্য বদলে বলেন, তিনি মামদানি নয়, নিউইয়র্ক সিটিকে সফল করতে চান।
 
এর আগে ট্রাম্প নতুন মেয়রকে ‘সাহায্য’ করার ইঙ্গিত দেন। যদিও তিনি তাকে ‘কমিউনিস্ট’ বলে তীর্যক মন্তব্য করেন। মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 
ফ্লোরিডার মিয়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে এক ভাষণে তিনি বলেন, ‘কমিউনিস্ট, মার্কসবাদী ও বিশ্বায়নবাদীদের সুযোগ ছিল। কিন্তু তারা বিপর্যয় ছাড়া আর কিছুই দেয়নি। এখন দেখা যাক নিউইয়র্কে একজন কমিউনিস্ট কীভাবে কাজ করে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখব তিনি কীভাবে কাজ করে। আমরা তাকে সাহায্য করব। আমরা চাই নিউইয়র্ক সফল হোক। আমরা তাকে কিছুটা সাহায্য করব, হয়তো।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

1

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

2

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

3

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

4

ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

5

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

6

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬

7

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

8

ঢাকা-৯: ত্রিমুখী লড়াইয়ের আভাস

9

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

10

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

11

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরু

12

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

13

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

14

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

15

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

16

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

17

প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র

18

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

19

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

20