Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

রাজনীতি ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের জন্য দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। বুধবার (২৬ নভেম্বর) বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা  হয়। বৈঠক থেকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।

এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। এছাড়া, আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো এলপি গ্যাসের দাম

1

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

2

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

3

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

5

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

6

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

7

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

8

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

9

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

10

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

11

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

12

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

13

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

14

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

15

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫

16

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

17

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

18

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

19

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

20