Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা মার্টায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণের ফলে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত। 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।  

ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা ওই এলাকায় হতাহতের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব ক্ষতি কমাতে কাজ করি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার আওতায় ইসরাইলি বাহিনী ‘ইয়েলো লাইন’-এর পূর্বে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন—ইসরাইল ও হামাস উভয়ই প্রক্রিয়াটি বিলম্বিত করছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

1

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

2

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

3

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

4

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

5

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

6

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

7

বিশাল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

8

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

9

যেসব কৌশলে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে ইরান

10

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

11

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্

13

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

14

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

15

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

16

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

17

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

18

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

19

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

20