Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে মির্জা ফখরুলের কাছে যে প্রশ্ন রুমিন ফারহানার

ডেস্ক নিউজ : জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সড়ক ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তার প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছেন। রোববার সংসদ অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তর দেন। 

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ, এখানে দুটো ইউনিয়ন আছে-পাকশিমুল এবং অরুয়াইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আমাদের নৌকায় করে যেতে হয় এবং তারপর মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের কোনো উপায় নেই। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া-২ এর এই রাস্তা এবং যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নয়নে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?’

উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।’ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

1

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

2

ইফতারের জন্য কি অজু করতেই হবে?

3

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

4

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

5

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

6

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

7

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

8

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

9

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

10

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

11

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

12

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

13

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

14

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

15

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

16

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

17

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

18

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

19

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

20