Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন ডেক্স : বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুড়েও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা  সালমান খানের ‘টিকি’ও পায়নি বিষ্ণোই গ্যাং। কিন্তু যত রাগ গিয়ে পড়েছে তার ঘনিষ্ঠদের ওপর। বিগত বছরগুলোতে ভাইজানের কাছের মানুষকে ধমকে-চমকে নানাভাবে হুঁশিয়ারি দিয়ে আসছেন এ নিষিদ্ধ গোষ্ঠীটি। এবার বিষ্ণোইদের টার্গেটে জনপ্রিয় সংগীতশিল্পী বি প্রাক। 

দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সম্প্রতি তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক। যে কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছিলেন এ সংগীতশিল্পী। এবার সেই গায়ককেই কিনা প্রাণনাশের হুমকি দিল বিষ্ণোইরা। এর আগে গত ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। যদিও দিলনূর তখন ব্যস্ত থাকায় সেই ফোনটি ধরতে পারেননি। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এক বিদেশি ফোন নম্বর থেকে উপদ্রব শুরু হয়। সেই ফোনটি ধরার পর দিলনূরের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাইন কেটে দেন।

এরপরই একটি ভয়েস মেসেজ পান বি প্রাক ঘনিষ্ঠ ওই পাঞ্জাবি গায়ক। তখনই পিলে চমকে ওঠে তার! ওই ভয়েস নোটে পরিষ্কার বলা হয়, ‘আমরা ১০ কোটি টাকা চাই।  এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনো দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি পেলেই আমরা তার ক্ষতি করব। 

তবে এখানেই থামেনি ওই নিষিদ্ধ গোষ্ঠী। ভয়েস নোটে তারা আরও বলেন, ‘আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।’ ঘটনার পরই মোহালি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দিলনূর। যদিও খুনের হুমকি নিয়ে জনপ্রিয় গায়ক বি প্রাক এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দেননি, তবে জানা গেল, পাঞ্জাব পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু

1

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আশুলিয়ায় ধানের শী

2

বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দ

3

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

4

আজকের মুদ্রার রেট: ২৫ মার্চ ২০২৬

5

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

6

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

7

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

8

‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

9

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

10

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

11

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

12

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

13

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

14

রোজার নিয়ত— বিধান ও সময়

15

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

16

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

17

ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

18

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

19

ইরানের ব্যালিস্টিক থেকে রক্ষা পেতে বাংকারে লাখ লাখ ইসরায়েলি

20