Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় অতি পরিচিত একটি নাম সাবরিনা জামান রিবা। তাকে সবাই চেনেন র‌্যাম্প মডেল হিসেবে। এছাড়া অভিনয়, উপস্থাপনা থেকে শুরু করে ভিন্ন মাধ্যমে কাজের নিয়মিত প্রস্তাব পেলেও র‌্যাম্পকেই ভালোবেসে এগিয়ে গেছেন বছরের পর বছর।

এবার একটু ভিন্ন লুকে দেখা দিলেন তিনি। প্রস্তাবটি ছিল তার ছোটবেলার প্রিয় বিষয় নাচের। ছোটবেলায় নাচের প্রতি আগ্রহ ছিল তার। সেই ধারাবাহিকতায় কিছুদিন নাচের ক্লাসে ভর্তিও হয়েছিলেন। যদিও মায়ের আগ্রহে সেসময় পেইন্টিং এবং পড়ালেখায় মনোযোগী হতে হয়েছিল তাকে।
র‌্যাম্প শোতে হাঁটার প্রয়োজনেই মাঝে মধ্যেই অল্প বিস্তরে নাচতে হয়েছে রিবাকে। কিন্তু সেটা ছিল খুবই অল্প বিস্তর। এবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করার প্রস্তাব পাওয়ামাত্রই লুফে নিলেন জনপ্রিয় এই র‌্যাম্প তারকা। নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করে প্রশংসাও কুড়িয়েছেন সবার থেকে। তাই তো রিবা এখন নাচ নিয়ে আত্মবিশ্বাসী।
নৃত্যশিল্পী হিসেবে এখন থেকে কিছু করার আগ্রহ তার প্রবল। র‌্যাম্প মডেলিংয়ের পাশাপাশি সুযোগ পেলে নাচেও নিয়মিত কাজ করতে চান এই মডেল। গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে বিকেল ৫টায় যাত্রাবিরতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্যারিয়ারে প্রথমবার পূর্ণাঙ্গভাবে নাচে পারফর্ম করেন রিবা।
এমন একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উচ্ছ্বসিত কণ্ঠে রিবা বলেন, “আমার ক্যারিয়ারের শুরু ২০১০ সালে। তখন থেকেই আমার বন্ধু মারিয়া ফারিহ্‌ উপমা। ওর হাত ধরেই সেসময় একটা নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। রতন স্যার কোরিওগ্রাফি করেছিলেন। তখন উপমা ও আসাদ সহকারী হিসেবে কাজ করেছিল। এ বছর থেকেই উপমা নাচের একটি প্রতিষ্ঠান করেছেন।’
তিনি আরও বলেন, ‘এটার নাম ‘উপমায়া ড্যান্স একাডেমি’। এটার প্রথম সিজন শেষে দ্বিতীয় সিজনে আমি ওখানে জয়েন করি। বিগত তিন মাস ১২টি ক্লাস শেষ করেছি, যা ছিল মাত্র ১২ ঘণ্টার। এই ১২ ঘণ্টায় ক্লাস করে নাচের ওপর বেসিক যে জ্ঞান নিয়েছি সেটা আমাকে মুগ্ধ করেছে। এরপর উপমা একটি শো করার কথা আমাদের বললেন। এটা শুনে আমি অনেক আগ্রহ প্রকাশ করি।’
তার কথায়, ‘আমার মনে হয়েছে এটা আমার জন্য অনেক সুন্দর সুযোগ। আমরা যেখানে নিয়মিত ক্লাস করতাম সেখানেই অনুষ্ঠানটি হয়। রিহার্সেলও মাত্র দুই-তিন দিনের ছিল। এত কম সময়ে আমরা ভীষণ সুন্দর একটি কোরিওগ্রাফি উপমার কাছ থেকে পাই। আমাদের দেশীয় লোকজ সংস্কৃতি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের আমেজে ভরত নাট্যম, ক্লাসিক্যাল এবং ফোকের কম্বিনেশনে খুব সুন্দর একটি পারফর্ম করি।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পরামর্শ নিয়েই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব

1

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

2

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

3

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

4

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

5

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

6

ফসলের জাকাত দেবেন কীভাবে?

7

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

8

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

9

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

10

দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু

11

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

12

অভিষেকের সঙ্গে খুব আনন্দে আছি: ঐশ্বরিয়া

13

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

14

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

15

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

16

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

17

মেসির জন্য দেশ ছেড়েছিলেন রোকুজ্জো

18

গরমের তীব্রতা বাড়বে

19

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

20