Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির বিস্ফোরণ ঘটে

আন্তর্জাতিক ডেস্ক : লালকেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং জাতীয় রাজধানীর অন্যতম জনবহুল এলাকা। সেখানকার মেট্রো স্টেশনের গেট ১ এর বাইরে গাড়িটি বিস্ফোরিত হয়। সোমবারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কাছাকাছি থাকা যানবাহনগুলোতেও আগুন ধরে যায়। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। 

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে একটি ভ্যানের দরজা বিস্ফোরিত এবং একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি দেখা গেছে। এ সময় প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের ভয়াবহ মুহূর্তটিকে এমনভাবে বর্ণনা করেছেন যেখানে তাদের মনে হয়েছিল, যেন তারা সবাই মারা যাবেন। এমনকি কয়েকজন বলেছেন, ঘটনার পর তারা রাস্তায় মানুষের ‘শরীরের অংশ’ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন।

এর আগে জম্মু ও কাশ্মীরের পুলিশ হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। এর কয়েক ঘন্টা পরেই পুরনো দিল্লি এলাকায় বিস্ফোরণটি ঘটে। 
এ ঘটনায় গ্রেফতার হওয়া ডক্টর আদিল আহমেদ রাঠের এবং ফরিদাবাদ এলাকার দুটি বাড়ি থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটসহ বিস্ফোরকগুলো জব্দ করা হয়েছিল।

তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। 
গ্রেফতারকৃত জম্মু ও কাশ্মীরের চিকিৎসক আদিল রাঠেরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই উপকরণগুলো - যার মধ্যে ছিল ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সাধারণভাবে ব্যবহৃত সার যা একটি মারাত্মক বোমায় পরিণত হতে পারে। পরে তা জব্দ করা হয়। 
 
বিস্ফোরক দ্রব্যের তদন্তে জম্মু ও কাশ্মীরের আরেকজন চিকিৎসা পেশাদার মুজাম্মিল শাকিলের নামও প্রকাশ পায়। যিনি ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালের রেকর্ড অনুসারে, তিনি ক্যাম্পাসে থাকতেন। তবে, পুলিশ ক্যাম্পাসের বাইরে কমপক্ষে দুটি বাড়ির সন্ধান পেয়েছে যার সাথে তার সম্পর্ক ছিল। 
 
তল্লাশি চালানোর সময়  পুলিশ বিস্ফোরক পদার্থ ভর্তি ১২টি স্যুটকেস পায়। বিস্ফোরক ডিভাইসের সাথে সম্পর্কিত জিনিসপত্র, যেমন ডেটোনেটর এবং টাইমারও পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক রাঠেরের একজন নারী সহকর্মীকেও গ্রেফতার করা হয়, যার মারুতি সুজকি সুইফট হ্যাচব্যাকে একটি অ্যাসল্ট রাইফেল এবং কিছু গোলাবারুদ মজুদ ছিল।
 
তবে এর সঙ্গে বিস্ফোরণের ঘটনার কোনো মিল আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। 
 
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

1

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

2

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি

3

২২ হাজার কোটিতে বেঙ্গালুরুর মালিকানা বদল

4

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

5

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

6

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

7

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

8

অবৈধভাবে মজুত করা ২ লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার: জ্বা

9

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

10

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

11

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

12

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

13

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

14

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

15

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

16

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

17

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

18

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

19

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

20