Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ায় নাইটক্লাবে আগুনে ২৫ মৃত্যু, যা বললেন মালিক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর পর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মালিক সৌরভ লুথরা। গত শনিবার গভীর রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন ক্লাবকর্মী ছিলেন।

মর্মান্তিক ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন সৌরভ লুথরা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

 

ইনস্টাগ্রামে সৌরভ বলেন, 'দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যবস্থাপনা বিভাগ গভীর শোক প্রকাশ করছে, প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও বিচলিত।'

অগ্নিকাণ্ডের চলমান তদন্তের মধ্যে লুথরা আশ্বাস দিয়েছেন, শোকসন্তপ্তদের সব ধরনের সহায়তা, সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে।

তিনি লিখেছেন, 'এই অপূরণীয় ক্ষতি ও গভীর দুঃখের সময়ে, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে ব্যবস্থাপনা বিভাগ সংহতি প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে।'

গোয়ার আরপোরায় অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবটিতে আগুন লাগার কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। 

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ ছিল। আগুন ছড়িয়ে পড়লে অনেকেই নিচতলার রান্নাঘর ও বেজমেন্টের দিকে ছুটে যান। তবে সেখানেই আটকে পড়েন। অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাস নিতে না পেরে। প্রথমে মৃতের সংখ্যা ২৩ বলা হলেও পরে তা বেড়ে ২৫ হয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

1

এবার কোন দেশে কত ঘণ্টা রোজা হবে

2

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

3

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

4

আইসিসিকে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান

5

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

6

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

7

যে রেকর্ডে সাকিবের সঙ্গী হলেন স্যান্টনার

8

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

9

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

10

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

11

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

12

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

13

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

14

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

15

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

16

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

17

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

18

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

19

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

20