Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ডেস্ক নিউজ : ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, আজ ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এই ভূমিকম্পে ইতিমধ্যে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তিনশর কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার-পরিজনদের সবরে জামিল দান করুন। তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরো সচেতন করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

1

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

2

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

3

আবারও বাড়ল স্বর্ণের দাম

4

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত হবে ভুমি প্রতিমন্ত্রী ব্যা

5

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

6

ওজন কমাতে চান, শসা খান

7

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

8

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

9

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

10

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

11

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

12

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

13

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

14

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

15

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

16

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

17

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

18

এবার কোন দেশে কত ঘণ্টা রোজা হবে

19

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে

20