Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক ব্ন্ধুত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে একটি বিশাল বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি। 

মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার গতকাল (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই চুক্তির প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে সম্মতি জানান এবং পরবর্তীতে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

বিনয় কুমার তার সাক্ষাৎকারে উল্লেখ করেন, ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরটি ছিল এই সম্পর্কের জন্য একটি মাইলফলক। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে এবং বাণিজ্যের পরিধি বাড়াতে নতুন নতুন খাত ও উপাদান যুক্ত করা হচ্ছে। 

রাষ্ট্রদূত বিশ্বাস করেন, দেশ দুটির মধ্যে মুক্ত বাণিজ্য এই লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য রেকর্ড ৬ হাজার ৮৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যার সিংহভাগ জুড়েই রয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল।

বাণিজ্যিক লেনদেন সহজতর করতে গত দুই বছর ধরে ভারত ও রাশিয়া নিজস্ব মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে যা বৈশ্বিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আনবে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দ্বিপাক্ষিক মৈত্রী ও বাণিজ্যকে নতুন শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বিনয় কুমারের মতে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা হলে তা দুই দেশের অর্থনীতিতেই এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস্। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

1

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

2

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

3

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

4

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

5

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

6

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

7

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

8

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

9

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

10

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

12

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

13

১৪৮ বছরে এই প্রথম ক্রিকেট দেখল এই রেকর্ড

14

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

15

গাজায় এপ্রিলেই এক হাজার সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া?

16

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

17

যুব এশিয়া কাপের ফাইনালসহ খেলার সূচি

18

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

19

সুশাসনের তাগিদ দেয় ইসলাম

20