Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেক্স : দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাঁকে দেখবেন একেবারে নতুন রূপে ও ভিন্ন গেটআপে। অপু বিশ্বাস নিজেই জানালেন, এই সিনেমায় তাঁকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’। এরই মধ্যে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে।

অপু বিশ্বাস জানান, এখন পর্যন্ত তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। তিনি বলেন, ‘এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। 

সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই। তাই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।’‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। 

এই নতুন জুটি নিয়েও উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, ‘সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তাঁর অভিনয়ের আমি ভক্ত। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।

তাঁর ভাষায়, ‘পুরো কাজ শেষ হলে সব বলব।’ তবে দেরিতে সিনেমায় ফেরার বিষয়ে কোনো আফসোস নেই বলেও জানান তিনি। ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে,’ বলেন এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না:

1

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

2

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

3

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

4

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

5

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

6

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

7

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

8

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

9

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

10

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

11

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

12

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

13

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

14

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

15

পিএসএলে বাড়ছে দল সংখ্যা

16

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা বাটলারের

17

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

18

বিজিবির অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

19

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

20