Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : একটা টেস্ট ম্যাচে আদর্শ পরিস্থিতিতে দিনপ্রতি খেলা হয় ৯০ ওভার, সেক্ষেত্রে দুই দিনে ১৮০ ওভার হওয়ার কথা। ৫ দিনে সংখ্যাটা দাঁড়াবে ৪৫০ এ।পার্থে অ্যাশেজের প্রথম ম্যাচটায় বল গড়াল মেরেকেটে ১৪১.১ ওভার, সময়ের হিসেবে বড়জোর দেড় দিন। এর মধ্যেই খেলার ফল বেরিয়ে এল। অস্ট্রেলিয়া হাসল শেষ হাসিটা। ট্র্যাভিস হেডের কল্যাণে অজিরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে।

কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে সব হিসেব বদলে দিলেন ট্র্যাভিস হেড। ‘বাজবলের’ জনক ইংল্যান্ডকেই নতুন করে শেখালেন ‘বাজবল’, ৬৯ বলে করলেন ঝোড়ো এক সেঞ্চুরি। আর তাতেই তিনি উঠে গেলেন ইতিহাসের পাতায়, অস্ট্রেলিয়ার লক্ষ্যটা হয়ে গেল মামুলি।

হেড শুরুটা বেশ রয়েসয়েই করেছিলেন। শুরুর ১৪ বলে রান তুলেছিলেন মোটে ৩। এরপর এক বাউন্ডারি হাঁকাতেই যেন সব বাঁধ খুলে গেল তার। ৩৬ বলে ছুঁয়েছেন ফিফটি, তখনই তার নামের পাশে তিনটি করে ছয় আর চার।

ফিফটির পর আরও বিধ্বংসী রূপে দেখা দিলেন তিনি। পরের ফিফটি পেতে ৩৩ বল খেলতে হলো তাকে। এবার স্টোকসের এক ওভারে নিলেন ১৭ রান, জফরা আর্চার, গাস অ্যাটকিনসনরাও রেহাই পাননি তার ঝড় থেকে। শেষ দিকে এসে একটু সময় নিয়েছেন, ৬১ বলে ৯২ করা হেড সেঞ্চুরি করতে খেলেছেন ৬৯ বল।

তবে অস্ট্রেলিয়ার ইতিহাসের পাতায় ঠিকই উঠে গেছেন তিনি। অজিদের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটা অ্যাডাম গিলক্রিস্টের, এই ইংল্যান্ডের বিপক্ষে, এই পার্থ শহরেই! পার্থের পুরোনো মাঠ ওয়াকায় আরও একটা রেকর্ড গড়েছিলেন ডেভিড ওয়ার্নার, ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ঠিক ৬৯ বলেই। নতুন মাঠ অপটাস স্টেডিয়ামে সে রেকর্ডটা ছুঁয়ে ফেললেন হেড। 

শেষমেশ ৮৩ বলে ১২৩ রান করে হেড যখন বিদায় নিচ্ছেন, অস্ট্রেলিয়া তখন জয়ের খুব কাছে। শেষমেশ ৪৯ বলে অপরাজিত ৫১ করে অজিদের জয়ের বন্দরে ভেড়ান মার্নাস লাবুশেন। ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাব

1

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

2

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

3

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

4

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

5

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

6

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

7

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

8

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

9

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

10

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্

11

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

12

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

13

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

14

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

15

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

16

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

17

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

18

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

19

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

20