Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সি ও প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ভোটে জিতেই বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন তিনি।

তবে ট্রাম্পও ছেড়ে কথা বলেননি। প্রায় ৩০ মিনিটের বিজয় ভাষণ শেষ হওয়া সঙ্গে সঙ্গেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ‘…এবং এটি শুরু হলো!’আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প-মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বই সম্ভবত ৩৪ বছর বয়সি মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা বলে দেবে।

ডেমোক্র্যাট মামদানি আরও বলেছেন, “এটাই শুধু ট্রাম্পকে থামানোর উপায় নয়। এভাবেই আমরা পরের জনকেও থামাবো।”নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প সরাসরি মামদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি এমনকি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন জানিয়েছেন। মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল কাঁটছাটেরও হুমকি দিয়েছেন।

সেই সবকিছু উপেক্ষা করে নিউ ইয়র্কবাসী মামদানিকেই ভোট দিয়েছেন। শহরের নির্বাচনি বোর্ডের তথ্য অনুসারে, দুই মিলিয়নের বেশি নিউ ইয়র্কবাসী এই নির্বাচনে ভোট দিয়েছেন, যা ৫০ বছরেরও বেশি সময়ে মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোটগ্রহণের রেকর্ড। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে মামদানি কুওমোর তুলনায় প্রায় ৯ শতাংশের ব্যবধান দিয়ে এগিয়ে ছিলেন।

এদিকে ভোট না জেতার কারণ ব্যাখ্যা করেছেন ট্রাম্প। মামদানিকে লক্ষ্য করে ট্রাম্প পোস্ট করেছেন, ‘ভোট জরিপকারীরা বলছে, ট্রাম্প নামটা ব্যালটে ছিল না এবং শাটডাউন-এই দুই কারণেই রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

1

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

2

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

3

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

4

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

5

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

6

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

7

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

8

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

9

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ি আটক

10

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

11

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

12

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

13

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

14

আশুলিয়ায় কৃষক দলের উঠান বৈঠক

15

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

16

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

17

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

18

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

20