Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

স্পোটস ডেস্ক : দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ভারত। ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটাররা দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বিশেষ করে দিপ্তি শর্মা ও রিকা ঘোষের আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য কার্যকরী ছিল।

মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন শেফালি।

ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দেয় বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। একই কারণে ঘণ্টা দুয়েক দেরিতে ম্যাচ মাঠে গড়ায়। তবে ফাইনালে দুই ঘণ্টা অতিরিক্ত সময় রাখায় ম্যাচের দৈর্ঘ্য কমেনি।

ভারতের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। ৫৮ বলে ৪৫ রান করে স্মৃতি ফিরলে ভাঙে ১০৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শেফালি পেয়েছেন ফিফটির দেখা। অবশ্য সেঞ্চুরির সুযোগও ছিল তার সামনে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। ৭৮ বলে করেছেন ৮৭ রান।

Richa Ghosh lofted her second ball for a six, India vs South Africa, Women's World Cup final, Navi Mumbai, November 2, 2025

দুই অভিজ্ঞ ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কর ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই আউট হয়েছেন বিশের ঘরে। তবে দীপ্তি শর্মা ও রিকা ঘোষ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন। ৫৮ বলে ৫৮ রান করেছেন দীপ্তি। আর রিকার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৪ রান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

1

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

2

আগামীকাল পল্টন যাবেন তারেক রহমান

3

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

4

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

5

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

6

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

7

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

8

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

9

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

11

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

12

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

13

জ্বালানিতে শুল্ক বড় হারে কমাল ভারত

14

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

15

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

16

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

17

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

18

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

19

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

20