Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় সাকিবও

নিউজ ডেক্স : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামে অংশ নিতে ইতিমধ্যে নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয় মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে জায়গা পাওয়া তারকা পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে নিলামের ১৩ পৃষ্ঠার এই নথিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বহু তারকা এবার নিলামে থাকছেন।

আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথ। নাম তুলেছেন জশ ইংলিসও, যদিও বিয়ের কারণে তার অংশগ্রহণ নিয়ে সংশয় আছে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি স্মিথ, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো তারকারাও রয়েছেন তালিকায়। তবে অবাক করা বিষয়, পাঞ্জাব কিংস থেকে রিলিজ হওয়া গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই নথিতে। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, কে. এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, উমেশ যাদবসহ অনেকেই আছেন শীর্ষ ব্র্যাকেটে।

মুস্তাফিজসহ মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন এই ২ কোটি রুপি ক্যাটাগরিতে। তাদের মধ্যে আছেন গ্রিন, স্টিভ স্মিথ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, পাঠিরানা, থিকশানা ও হাসারাঙ্গা। ১৫ নভেম্বর পর্যন্ত রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন করেছে আইপিএলের ১০টি দল। এবার নিলামে দলগুলোর হাতে রয়েছে মোট ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয়ের সুযোগ। ১৪ দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এবারের মিনি অকশনে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

1

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

2

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

3

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

4

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

5

ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি

6

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

7

সাফজয়ী নারী ফুটসাল দলকে তারেক রহমানের আন্তরিক অভিনন্দন

8

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

9

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

10

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

11

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

12

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

13

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

14

এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

15

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

16

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

17

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

18

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

19

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

20