Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

এমবাপের জোড়া গোল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : পেনাল্টি শট নিয়েও গোল করতে পারলেন না ভিনিসিউস জুনিয়র। তবে, সতীর্থদের দারুণ নৈপুণ্যের রাতে তার ওই ব্যর্থতা একদমই বড় হয়ে উঠল না। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামদের গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।  

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। এমবাপের জোড়া গোলের পর একটি করে চমৎকার গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কাররেরাস।
 
রেয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভালেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়ালের। 
 
 
দিনের আরেক ম্যাচে, রায়ো ভাইয়েকানোকে ৪-০ গোলে গুঁড়িয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ভিয়ারেয়াল, ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে ১৯তম মিনিটে গোলও পেয়ে যায় রিয়াল।
 
 
ভালেন্সিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডার সেসার তারেগার হাতে বল লাগলে পেনাল্টি পায় রেয়াল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া এমবাপে। লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা।
 
৩১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে আর্দা গিলেরের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে ভলিতে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী তারকা।
 
 
 
২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এবারও লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে, আসরে ১১ ম্যাচে তার গোল হলো ১৩টি।
৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসিউস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। 
 
দুই মিনিট পরেই অবশ্য দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে, জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ মিডফিল্ডার। চোট কাটিয়ে ফেরার পর থেকে ধীরে ধীরে নিজের সেরা রূপে ফিরছেন বেলিংহ্যাম। এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখাও পেলেন তিনি।
 
 
প্রথমার্ধে গোলের জন্য ১৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারা রিয়ালের আক্রমণের ধার বিরতির পর কমে আসে। ৬২তম মিনিটে ১৪তম শট নিতে পারে তারা; এমবাপের জোরাল শটটি অবশ্য দারুণ নৈপুণ্যে রুখে দেন গোলরক্ষক। ৭৯তম মিনিটে একইসঙ্গে ভিনিসিউস ও এমবাপেকে উঠিয়ে রদ্রিগো ও এন্দ্রিককে নামান কোচ। 
 
বার্সেলোনার বিপক্ষে ম্যাচেও দ্বিতীয়ার্ধে ভিনিসিউসকে তুলে নেন আলোন্সো এবং কোচের সিদ্ধান্তে বাজে প্রতিক্রিয়া দেখান ভিনিসিউস, এবার অবশ্য তেমন কিছু করেননি। অন্যদিকে, আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক চলতি মৌসুমে প্রথম মাঠে নামার সুযোগ পেলেন।
 
খেলোয়াড় পরিবর্তনের পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে দর্শনীয় গোলটি করেন কাররেরাস। রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর, বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক
 
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ তৈরি করে ভালেন্সিয়া। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি; জাভি গেরার শট দূরের পোস্টে বাধা পায়। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ, লিভারপুলের মাঠে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

1

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

2

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

3

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

4

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

5

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সংবাদ সম্মেলন সোমবার

6

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, মনে করেন অধিকাংশ রাশিয়ান

7

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

8

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

9

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

10

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

11

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

12

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত কর

13

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

14

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

15

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

16

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

17

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

18

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

19

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

20