Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত দেখা যাবে না বাংলাদেশকে। শনিবার আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ফিল্ডার ও ক্রিকেট কিংবদন্তি জন্টি রোডস।

 তবে অনেকের মতো তিনি খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার পক্ষে সরাসরি অবস্থান নেননি। বরং বাস্তবতার কথা তুলে ধরে রাজনীতি ও ক্রীড়াঙ্গনের পারস্পরিক সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন, প্রশাসকরা প্রায়ই চান খেলাধুলা রাজনীতিমুক্ত থাকুক, কিন্তু বাস্তবে সেটি সব সময় সম্ভব হয় না। নিজের দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে আন্তর্জাতিক ক্রীড়া নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 
রোডসের ভাষায়, ‘আমরা সবসময় চাই খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য- রাজনীতি ও খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না।’উল্লেখ্য, ভারতের মাটিতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে গুঞ্জন ছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। তবে সেই শঙ্কা কাটিয়ে আজ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

1

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

2

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

3

বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল চীন

4

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

5

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

6

রুপার ভরিতে কত বাড়ল

7

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

8

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

9

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

10

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

11

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

12

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

13

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

14

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল

15

জেনে নিন দেশের বাজারে আজ প্রতি ভরি স্বর্ণের দাম

16

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ঐকমত্যে এরদোয়ান ও সৌদি যুবর

17

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

18

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

19

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

20