Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল চীন

ডেস্ক নিউজ : বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, দল থেকে দল সহযোগিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশ সর্বাঙ্গীন কৌশলগত সহযোগী অংশীদার। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে চলেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

বৈঠকে তারেক রহমান এক-চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের এক বিশ্বাসযোগ্য বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। তারেক রহমান বলেন, দুই দেশের জনগণের কল্যাণে বিএনপি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

1

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

2

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

3

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

4

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

5

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

6

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

7

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

8

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

9

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

10

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

11

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

12

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

13

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

14

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

15

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

16

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

17

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

18

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

19

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

20