Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইকরার মৃত্যুতে আলভীসহ এক অভিনেত্রীর নামে মামলা

বিনোদন ডেস্ক : আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হয়েছে। রোববার (১ মার্চ) পল্লবী থানায় এ মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান। জানা যায়, মামলায় আলভী ও তার মাসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এরপর থেকেই বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এ

1

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

2

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

3

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

4

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

5

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

6

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

7

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

8

ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

9

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ

10

পানি কম পান করলে কি মাথাব্যথা হয়?

11

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

12

বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ কী?

13

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

14

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

15

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

16

রাতে রুটি খাওয়া কী সত্যিই স্বাস্থ্যকর?

17

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

18

জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

19

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

20