Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে হচ্ছে। এখান থেকে তিনি রংপুরে যাবেন। তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য জানিয়েছেন।   

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রুবেল আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করা হয়েছিল। তবে তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি পালন করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সে কারণে এসব কর্মসূচি থেকে বিরত থাকা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

1

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

2

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

3

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

4

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

5

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

6

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা কত, কিনবেন যেভাবে

7

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

8

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

9

ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ কি বদলে দেবে বৈশ্বিক রাজনীতি?

10

২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া

11

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

12

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

13

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

14

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

15

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

16

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়

17

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

18

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে:

19

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

20