Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফের টেস্টের অধিনায়কত্ব নেয়ার কারণ জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতি স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ফিরে পেয়েছেন মাঝে দল কোনো টেস্ট খেলার আগেই। দ্বিতীয় দফায় দলের অধিনায়কত্ব কাঁধে নেয়ার বিষয়টি খোলাসা করেছেন শান্ত।

সোমবার (১০ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত শান্ত অধিনায়কত্ব ছাড়ার কারণ সম্পর্কে বলেন, '৩ ফরম্যাটে আলাদা ক্যাপ্টেন থাকায় আমি সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় আমি ক্লিয়ার এবং কনভিন্সড। আশা করবো কোন সমস্যা হবে না। হলে বোর্ড আমার পাশে থাকবে। বাকি ২ ক্যাপ্টনের সঙ্গে আলোচনা হয়েছে। এই কমিউনিকেশনের কারণেই আমার মনে হয়েছে এখন সব ওকে।'

অধিনায়কত্ব ছাড়লেও মাঝের সময়টায় নাকি ভালোই ছিলেন শান্ত। ফের টেস্টের অধিনায়কত্ব নিতে রাজি হওয়ার ব্যাপারে বলেন, 'অধিনায়ক ছিলাম না মাঝে অনেকদিন। ভালো ছিলাম...এখন যেভাবে কমিউনিকেশন করেছে সেটা আমার ভালো লেগেছে। আমার চেয়ে দল বড়, অনেক এক্স ক্রিকেটাররা বোর্ডে আছেন, তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে তাই ফিরে এসেছি।'

আয়ারল্যান্ড সিরিজের দুই টেস্টেই খেললে ১৯ নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত মুশফিক। তার এই কীর্তি পুরো দল মিলেই উদযাপন করতে চান শান্ত। তিনি বলেন, 'মুশফিক ভাইকে নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে অনেক কাজে লাগবে। আমরা দুইটা টেস্টই সেলিব্রেট করতে চাই।' 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

1

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

2

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

3

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমি

4

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

5

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

6

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

7

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মা

8

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

9

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

10

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

11

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্

12

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

13

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

14

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

15

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

16

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

17

৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকার তাপমাত্রা

18

৬ মিনিটেই শেষ হামজাদের ভারত ম্যাচের টিকিট

19

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

20