Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ : রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগের করা মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিয়ামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সিয়ম স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মতিউর রহমান। 

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। হাজারীবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সকালে সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হাজারীবাগের হায়দার হোটেল গলিতে গত ২৫ ফেব্রুয়ারি রাতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন ২৬ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

1

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

2

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

3

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

4

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

5

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

6

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

7

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

8

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

9

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

10

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

11

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

12

চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের

13

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

14

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

15

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

16

যেসব ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ

17

নেত্রকোণায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

19

‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার

20