Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

আন্তর্জাতিক ডেস্ক : দুইবারের অস্কার জয়ী তারকা জর্জ ক্লুনি এবং হোয়াইট হাউসের মধ্যে কথার লড়াই এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে আসা বিদ্রূপাত্মক মন্তব্যের দাঁতভাঙা জবাব দিয়েছেন এই অভিনেতা-পরিচালক। সম্প্রতি ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।’

ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইতালির এক হাইস্কুলের শিক্ষার্থীদের সামনে দেওয়া বক্তৃতায় ক্লুনি অভিযোগ করেন, ট্রাম্প যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন। অভিনেতার ভাষায়, ‘অনেকে বলেন ডোনাল্ড ট্রাম্প ঠিক আছেন। কিন্তু যদি কেউ একটি আস্ত সভ্যতা ধ্বংস করার কথা বলেন, তবে সেটি একটি যুদ্ধাপরাধ।’

ক্লুনির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং একটি বিবৃতিতে জানান, ‘একমাত্র জর্জ ক্লুনিই যুদ্ধাপরাধ করছেন তার জঘন্য সিনেমা এবং ভয়াবহ অভিনয় দক্ষতার মাধ্যমে।’হোয়াইট হাউসের এমন আক্রমণাত্মক মন্তব্যের পর ‘ডেডলাইন’-কে দেওয়া বিবৃতিতে ক্লুনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারাচ্ছে, শিশুরা দগ্ধ হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি সর্বোচ্চ পর্যায়ে জোরালো বিতর্কের সময়, শিশুদের মতো নাম ধরে ডাকার সময় নয়।’

তিনি আরও যোগ করেন, ‘জেনোসাইড কনভেনশন এবং রোম স্ট্যাটিউট অনুযায়ী, যখন কোনো জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য থাকে, তখন তাকে যুদ্ধাপরাধ বলা হয়। এর বিপরীতে প্রশাসনের আত্মপক্ষ সমর্থন কী? আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা? আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি, আমি ব্যাটম্যান অ্যান্ড রবিন-এর মতো সিনেমায় অভিনয় করেছি, কিন্তু মূল প্রসঙ্গের উত্তর কোথায়?’

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে আটবার অস্কার মনোনয়ন পাওয়া জর্জ ক্লুনি ২০০৬ সালে ‘সিরিয়ানা’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ২০১৬ সালে ‘আর্গো’ ছবির প্রযোজক হিসেবে সেরা চলচ্চিত্রের অস্কার জয় করেন।

সূত্র: ডেডলাইন অবলম্বনে 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

1

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

2

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

3

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

4

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

5

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

6

ফসলের জাকাত দেবেন কীভাবে?

7

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

8

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

9

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই

10

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

11

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

12

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

13

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

14

ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন

15

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

16

মালিঙ্গার বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বুমরাহ

17

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

18

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

19

জীবনের অনিশ্চয়তায় শান্ত থাকার পরামর্শ শাহরুখের

20