Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আগে থেকে বলা অসম্ভব। তবে এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিগত করোনা মহামারীর (কোভিড-১৯) ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ মার্চ) মস্কোতে ব্যবসায়িক নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে পুতিন এই মন্তব্য করেন।

পুতিন জানান, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিকস ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি (হাইড্রোকার্বন), ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এর ফলে বিশ্ববাজারে এসব পণ্যের সংকট ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে পুতিন উল্লেখ করেন, অনেক বিশেষজ্ঞ এই সংঘাতের সম্ভাব্য ফলাফলকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন। তিনি মনে করিয়ে দেন যে, মহামারী যেমন বিশ্বের প্রতিটি মহাদেশের উন্নয়নের গতি স্তিমিত করে দিয়েছিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিও বিশ্ব অর্থনীতিতে একই ধরনের স্থবিরতা নিয়ে আসতে পারে।

সংঘাতের ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেন, ‘এই মুহূর্তে এর সঠিক পরিণতি অনুমান করা খুবই কঠিন। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সাথে জড়িত, তারাও সম্ভবত বুঝতে পারছেন না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

1

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

2

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

3

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

4

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

5

সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকলেন নাঈম শেখ

6

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

7

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

8

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহ যাত্রী

9

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

10

বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের

11

ইরানের ব্যালিস্টিক থেকে রক্ষা পেতে বাংকারে লাখ লাখ ইসরায়েলি

12

ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন ক

13

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদ

14

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

15

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

16

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

17

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

18

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

19

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

20