Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জানালো ভারত

স্পোর্টস ডেস্ক : রোববার (২ নভেম্বর) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত শেফালী ভার্মার ৭৮ বলে ৮৭ ও দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তুলেছে।   

বৃষ্টির কারণে ফাইনালের টসে বিলম্বে হয়েছে। খেলাও শুরু হয়েছে দেরিতে। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ঘরের মাঠে দারুণ শুরু এনে দেয় স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ওপেনিং জুটি। ১৭.৪ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে ভারত।
 
৫৮ বলে ৮ চারে ৪৫ রান করা স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ত্রিয়ন। স্মৃতির বিদায়ে ক্রিজে আসেন সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেজ। শেফালির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৬ রানে বিদায় নেন সেঞ্চুরির পথে থাকা শেফালি। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করে খাকার বলে লুসের হাতে ধরা পড়েন তিনি। এটিই শেফালির সর্বোচ্চ ইনিংস। 

আগের ম্যাচে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রদ্রিগেজ এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়েও আউট হয়ে গেছেন ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলেই। খাকার বলে উলভার্টের হাতে ক্যাচ দেন তিনি।
অধিনায়ক হারমানপ্রীতও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে এমলাবার বলে বোল্ড হয়ে যান তিনি। ডি ক্লার্কের বলে তার হাতেই ক্যাচ দেয়ার আগে আমানজীত করেন ১২ বলে ১৪।

পাঁচে নামা দীপ্তি অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন। সাতে নামা রিচা ঘোষ নেমেই ঝড় তোলেন। দীপ্তি-রিচার দারুণ জুটি ভারতকে তিনশ'র বেশি রানের আশা দেখাচ্ছিল। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রিচা। দলের স্কোর তখন ২৯২। 
২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন রিচা।

অর্ধশতক হাঁকানো দীপ্তি ইনিংসের একদম শেষ বলে রানআউট হন। ৫৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। ৩ রানে অপরাজিত থাকেন রাধা যাদব। প্রোটিয়াদের পক্ষে খাকা ৩টি, এমলাবা, ডি ক্লার্ক এবং ত্রিয়ন ১টি করে উইকেট শিকার করেন। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

1

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

2

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

3

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

4

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

5

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

6

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধা

7

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

8

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

9

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

10

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

11

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

12

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

13

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

14

বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয়, কারা কার সঙ্গে যাচ্ছে?

15

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

16

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

17

‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’

18

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

19

বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা

20