Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। ৪১ রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে স্কটিশরা। টেবিলের দুই ও চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট সংখ্যাও ৬। এদিকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের মেয়েদের। এই চার দলই বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে।
 
নেপালের কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ১০ বলে ১৭ রান করে আউট হন ক্যাথরিন ফ্রেসার। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি ক্যাথরিন ব্রাইস। আর উইরেকটরক্ষক ব্যাটার সারাহ ব্রাইস করেন ৯ বলে ১২ রান।
 
 
 
এদিকে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ডার্সে কার্টার। ফিফটি পূরণের পর থামেন ৫২ রানে। আর মাত্র ৩২ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন অ্যালিসা লিস্টার। এছাড়া মেগান ম্যাককোল ৪, প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯, ল্যাচেল স্লাটার ২ ও কোলে অ্যাবেল ০ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। টপঅর্ডার ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। ২৪ রান করেন চেতনা প্যাগিদইয়ালা। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

1

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

2

ঈদের পর সব খালাদের ফোন বন্ধ, অবাক সাদিয়া

3

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

4

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

5

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

6

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

7

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

8

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

9

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প

10

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

11

পেঁয়াজের কেজিপ্রতি দাম ছাড়াল ১০০ টাকা

12

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

13

হাসিনার মামলার রায় পড়া শুরু

14

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

15

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

16

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

17

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

18

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

19

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

20