Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি চলাকালীন বাংলাদেশে এসেছিলেন শোয়েব আখতার। এই পাকিস্তানি ফাস্ট বোলার দীর্ঘ ৯ বছর পা রাখলেন বাংলাদেশে।

ঢাকায় পা রেখেই সময় নিউজের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানান এই স্পিডস্টার। দীর্ঘদিন পর ঢাকায় ফিরে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, 'আমার ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। খুবই ভালো লাগছে। এ দেশে আমার অনেক ফ্যান আছে। যখনই বাংলাদেশ এসেছি ভালো লেগেছে।'শোয়েব আরও বলেন, 'আবহাওয়াও সুন্দর। এবার ঢাকা ক্যাপিটালসের জন্য এসেছি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
 
এবারই প্রথম বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করতে যাচ্ছেন শোয়েব, কেমন অনুভূতি হচ্ছে?–এই প্রশ্নের জবাবে এই ৫০ বছর বয়সী বলেন, 'অনেকদিন ধরেই বিপিএল ফলো করছি। খুব ভালো লিগ এটা। আমি সব সময় বাংলাদেশিদের পছন্দ করি। এখানকার মানুষ খুব ভালো এবং স্মার্ট।'ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের উদ্দেশে শোয়েব বলেন, 'ঢাকা ক্যাপিতালসের সমর্থকদের বলতে চাই, আমি এখানে চলে এসেছি। দেখা তো হবেই। তাদের সঙ্গে দেখা করতে চাই।'

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ। দেশের এই গতি তারকা ও ঢাকার অন্যান্য পেসারদের কীভাবে সাহায্য করবেন?–এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, 'আমি ক্রিকেট নিয়ে যা জানি তাদের সেটাই জানাবো। তাসকিন অনেকদিন ধরেই খেলছে। দারুণ বোলার সে। অনেক জোরে বল করে তাসকিন। খেলাটার প্রতি তার অন্যরকম প্যাশন কাজ করে। তার এ দিকটা আমার খুব ভালো লাগে। সে একজন সৎ ফাস্ট বোলার। তাকে শুভকামনা জানাই।'

তিনি যোগ করেন, 'তাকে (তাসকিন) বেশি কিছু সাহায্য করার নেই, তবে যতটুকু প্রয়োজন সেটা করব।'ঢাকায় এসে বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা আছে কি–না সেটিও জানিয়েছেন এই স্পিডস্টার। তিনি বলেন, 'ঢাকার খাবার আমার খুবই পছন্দ। আমি মাছ দিয়ে ভাত খেতে চাই।'

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

1

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

2

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

3

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

4

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

5

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

6

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

7

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

8

চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে

9

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

10

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

11

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

12

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

13

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

14

জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান

15

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

16

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

17

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

18

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

19

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

20