Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে আছেন। তবে শোরুম উদ্বোধনে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। 

তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে নতুন কয়েকটি সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন অভিনেত্রী।

এদিকে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট সূত্রে অভিনেতা আদর আজাদ ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো শোনা গেছে। এ কোরিওগ্রাফারের পোস্ট করা ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা— একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

আগামী মাস থেকে দুটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে অপু ও আদর আজাদের। একটি সিনেমাটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি  নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।

সম্প্রতি অপু-আদরকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন— এ তারকা জুটি নাকি একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন। অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে এখনই কোনো কথা বলতে নারাজ  আদর ও অপু।

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অন্যদিকে একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজন প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা  ছিল ‘লাল শাড়ি’ । অন্যদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’। এ ছাড়া আদর আজাদ অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে আলোচনায় ছিলেন। এ তারকা জুটি এরই মধ্যে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

1

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

2

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

3

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

4

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

5

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

6

যুক্তরাষ্ট্রের ‘মোড়লগিরি’ মেনে নেবে না চীন : ওয়াং ই

7

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

8

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

9

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

10

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

11

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

12

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

13

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

14

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

15

বিরতি ভেঙে ফিরছেন মিম

16

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

17

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

18

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

19

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

20