Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পতাকা উত্তোলন করা হয়।

কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির কাছ থেকে ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে দলীয় পর্যালোচনা জানাতে ই সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি।

তিনি বলেন, এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একধরনের যোগসাজশ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে প্রশাসনিকভাবে সেই কার্যালয় বন্ধ করায় যদি তারা ব্যর্থ হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব। সেটার জন্য এ সরকারকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাব ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়ে।

আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করায় কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

1

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

3

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

4

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

5

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

6

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

7

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

8

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

9

কলকাতায় একই ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ

10

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

11

মানবসেবার এক মহৎ ইবাদত

12

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

13

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

14

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

15

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

16

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

17

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

18

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

19

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

20