Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি তার সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মালালা তার পোস্টে লিখেন, ‘ইরানের বিক্ষোভকে শিক্ষাসহ জনজীবনের সকল ক্ষেত্রে নারীর অধিকারের ওপর দীর্ঘস্থায়ী রাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ থেকে আলাদা করা যাবে না। ইরানি মেয়েরা মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা করেন।’
 
নোবেলজয়ী আলোচিত এই নারী আরও বলেন, ‘ইরানের ভবিষ্যৎ তাদের জনগণের দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং এতে ইরানি নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে, কোনো বহিরাগত শক্তি বা নিপীড়ক শাসকগোষ্ঠী এখানে থাকবে না।’
 
ইরানি কর্মকর্তারা বলছেন, তারা ভয়াবহ অর্থনৈতিক অবস্থার জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে, এমন সহিংস অস্থিরতা সহ্য করবেন না তারা। আর এ জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
 
এর আগে নিজ দেশ পাকিস্তানে মেয়েদের শিক্ষার জন্য লড়াই করার জন্য ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাইকে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত

1

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

2

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

3

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলা

4

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

5

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

6

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

7

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের তিন সাবেক অধ্যক্ষে

8

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

9

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা

11

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

12

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

13

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

14

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

15

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

16

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

17

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

18

ভয়ংকর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

19

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

20