Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

ডেস্ক নিউজ : বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। শুক্রবার মধ্যরাতে পুরো চালান অর্থাৎ ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কাজী মো. রবিউল আলম জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে।

পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে ডিপোতে ৮ হাজার ডিজেলের চালান এসেছে। ডিপোতে এখন পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।

এর আগে, ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

উল্লেখ্য, আসামের নুমালিগড়ে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।

সূত্র : বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

1

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

2

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

3

জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমেদ

4

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

5

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

6

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

7

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

8

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

9

ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতি

10

কত ভোট পেলেন তাসনিম জারা

11

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

12

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

13

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

14

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

15

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে:

16

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

17

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

18

‘লাল সিং চাড্ডা’ কি আমিরের জীবনের বড় ট্র্যাজেডি?

19

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

20