Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ মাঠে গড়াবে। যেখানে নাজমুল হোসেন শান্তর অদম্য দল মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের অপরাজেয় দলের। তার আগে শান্ত রীতিমতো হুংকার ছেড়ে বলেছেন, মাঠে কোনো ছাড় নয়। বলেছেন, ‘কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম।’ 

জবাবে মিরাজ জানালেন, জবাবটা মাঠেই দিতে চান। তিনি বলেন, ‘যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা… যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই… সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’

মিরাজের দলের কোচ সোহেল ইসলামও একই সুরে কথা বললেন, ‘আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠেই এটার প্রমাণ করব যে কে কাকে শুয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠেই এটা প্রমাণ করব।’

এই ম্যাচে অদম্য দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। দলটিতে মেন্টরের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরদিকে অপরাজেয় বাংলার কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। ম্যানেজারের দায়িত্বে থাকছেন শেহজাদ মুনিম। মেন্টরের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসি পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড, ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ

1

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

2

টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

3

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

4

জাল দলিল করে প্রতিপক্কের জমির ধান কাটার অভিযোগ

5

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

6

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

7

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

8

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

9

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

10

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

11

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

12

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

13

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

14

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

15

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত

16

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

17

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

18

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

19

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

20