Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন। রবিবার সকালে নরসিংদীর পলাশে ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

 

এসময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, উপজেলা বিএনপির  প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর  বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

1

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

2

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

3

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

4

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে

5

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

6

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

7

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

8

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

9

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

10

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

11

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

12

অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে: আর্থিক অনিয়মে অভিয

13

নাটকীয় পাঁচ মিনিটে টটেনহ্যামের মাঠে ম্যানইউর ড্র

14

আজ ইকবালের অতিথি রোজিনা

15

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

16

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

17

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

18

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

19

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

20