Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

ডেস্ক নিউজ : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৩১ টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এতে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ২১ হাজার ৮৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১৫ হাজর ৩৩ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন, নারী ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন এবং হিজড়া ৩ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

1

ছাত্রদল তাদের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে : সাদ্

2

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

3

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

4

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

5

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

6

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

7

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

8

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

9

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

10

স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান

11

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

12

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

13

অমর্ত্য সেনও নাগরিকত্ব যাচাইয়ের মুখে

14

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

15

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

16

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

17

মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে পরামর্শ দিলেন জয়া

18

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

19

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

20