Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ডেস্ক নিউজ : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এর আগে, এদিন দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এ সময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, সংশ্লিষ্টদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু হচ্ছে না। শিগগিরই ক্লাস শুরু করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়। একইসঙ্গে সাবজেক্ট ও কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। সেদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয় এবং ভর্তি শেষে ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়। 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

1

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

2

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

3

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

4

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

5

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

6

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

7

ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে নেশন্স কাপের দুই ফাই

8

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

9

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

10

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

11

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

12

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

13

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: তারেক রহমান

14

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

15

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

16

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

17

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

18

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

19

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভ

20