Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় স্তরের দল রেসিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। গোল দুইটি হয়েছে দ্বিতীয়ার্ধে। একটি গোল করেছেন ফেরান তোরেস, বাকিটা লামিন ইয়ামাল। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধ গোলশূন্য ছিল এবং বার্সেলোনা তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে রেসিংয়ের ওপর চাপ বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬৬তম মিনিটে ডেডলক ভাঙে বার্সেলোনা। মাঝমাঠ থেকে তোরেসকে দারুণ পাস দেন ফের্মিন লোপেস। বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল নিয়ে ফাঁকা জালে পাঠান তোরেস। ৭৯তম মিনিটে লোপেস ও লেভানডোভস্কির প্রচেষ্টা ঠেকান রেসিং ক্লাবের গোলরক্ষক এজকিয়েটা।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন ইয়ামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে অন্য পাশে রাফিনিয়াকে পাস দেন স্প্যানিশ তারকা। সতীর্থের ফিরতি পাস পেয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল বার্সেলোনা। তাদের পরের ম্যাচে আগামী রোববার (১৮ জানুয়ারি) লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

1

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

2

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

3

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

4

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

5

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

6

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

7

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

8

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

9

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

10

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

11

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

12

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

13

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

14

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

15

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

16

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

17

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমি

18

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

19

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

20