Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর কোনো নতুন কাজ মুক্তি পায়নি, এমনকি ওটিটিতেও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। তবে এবার বড় চমকসহ তিনি ফিরে আসার ঘোষণা দিয়েছেন। মিম ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর দর্শকরা আবারও সিনেমা হলে তাকে দেখতে পাবেন। 

মিম জানিয়েছেন, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। এই দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের। মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা এবং ওটিটিতে কাজ করবেন। গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন।

সেই অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। আগামী মাসেই তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিরতির আগে মিমের সময়ও ছিল দারুণ। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদুল আজহায় আলোচনায় এসেছিলেন তিনি। একই বছরে নির্মাতার আরেকটি ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর মিম নতুন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

1

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

2

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

3

রানির বেশে নজর কাড়লেন বুবলী

4

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

5

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

6

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

7

আইএমডিবি-এর সেরা ২৫০ সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’

8

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

9

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

10

সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্

11

ভেন্যু সংকটে ৯ দিন পেছাল জাতীয় টেবিল টেনিস

12

কানাডায় উড্ডয়নের আগ মুহূর্তে মদ্যপ পাইলটকে নামিয়ে দেওয়া হলো

13

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

14

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

15

ট্রাম্পের মুখে শাহবাজ-আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস

16

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

17

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহল

18

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন শিরিন, রোজিনা, এসড

19

পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখত

20