Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

পিটিআই প্রধানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 মূলত পার্লামেন্ট হাউসে বিরোধী দলগুলোর টানা দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট এবং ক্রমবর্ধমান চাপের মুখে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বেশ কয়েক মাস ধরে নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তার আইনি দলের দাবি, দীর্ঘদিনের অবহেলা এবং চোখের সংক্রমণের সঠিক চিকিৎসা না হওয়ায় তিনি ডান চোখের দৃষ্টিশক্তির অধিকাংশ হারিয়ে ফেলেছেন। তবে সরকারের মুখপাত্ররা বরাবরই অবহেলার এই অভিযোগ অস্বীকার করে আসছেন। 

ইমরান খানের স্বাস্থ্যের এমন আশঙ্কাজনক অবস্থায় সরব হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররাও। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে অবিলম্বে তাকে সেরা চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াসিমের সুরে সুর মিলিয়ে ওয়াকার ইউনুসও রাজনীতি পাশে সরিয়ে রেখে জাতীয় বীরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন।

ইমরান খানের তৈরি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে ব্যস্ত থাকা সাবেক পেসার শোয়েব আখতারও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর খবরটি অত্যন্ত দুঃখজনক। 

সূত্র: ইএসপিএন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেকে

1

ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

2

‘লাল সিং চাড্ডা’ কি আমিরের জীবনের বড় ট্র্যাজেডি?

3

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

4

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

5

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

6

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

7

স্বর্ণের দামে ফের উত্থান

8

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

9

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

10

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

11

রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে অনুমতি দিল যুক্তরাষ্ট্র

12

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

13

স্বর্ণের দামে বড় পতন

14

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

15

ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা বলছে এআই

16

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

17

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

18

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

19

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

20