Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বন্ধ করতে পারে। তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি করারও এখানে প্রয়োজন নেই।

মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি। এটি দুই সপ্তাহের মধ্যেই হতে পারে। হয়ত দুই সপ্তাহ, হয়ত তিন সপ্তাহ।’তিনি আরও জানান, ইরানের সঙ্গে সফল কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুদ্ধ শেষ করা সম্ভব। ট্রাম্পের ভাষ্য, ‘ইরানকে আমার সঙ্গে কোনো চুক্তি করতে হবে না।

তাদের চুক্তি করার প্রয়োজন নেই।’এর আগে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কটাক্ষ করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাজ্যের মতো দেশগুলো যারা হরমুজ প্রণালীর চারপাশে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের কিছু বিলম্বিত সাহস গড়ে তুলতে হবে। তাদেরকে প্রণালীর কাছে যেতে হবে।’

অন্যদিকে মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান। লেবাননের রাজধানী বেইরুতে ভারী বোমাবর্ষণের আঘাত করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ কমান্ডার এবং আরেকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: বিবিসি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

1

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

2

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্

3

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

4

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

5

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

6

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

7

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

8

মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ

9

নভেম্বরে বৃষ্টি নিয়ে নতুন বার্তা, ঘূর্ণিঝড়ের শঙ্কা

10

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা বাটলারের

11

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

12

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

13

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

14

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

15

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

16

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

17

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

18

দুই ধর্মের রীতিতেই বিয়ে, কে এই দুবের স্ত্রী আঞ্জুম খান?

19

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

20