Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেখানে আর প্রশংসার স্তুতিবাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।’তিনি আরও বলেন, ‘আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন।

শুধু তাই নয় আগামীর নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যা প্রস্তুতি করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন, সুতারং আমরা মনে করি আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি জাতির বাক বদলে দিবে, গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। এবং এর মাধ্যমে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

1

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

2

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

3

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

4

বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি

5

পরিবারকে সময় দিতে ‘শিগগিরই’ অবসর নেবেন রোনালদো

6

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

7

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

8

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

9

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

10

গার্দিওলার ১০০০তম ম্যাচ : লিভারপুল-সিটির দুইয়ে ওঠার সুযোগ

11

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

12

বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অ

13

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

14

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল

15

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

16

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

17

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

18

জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

19

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

20