Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। তারপর পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এক ইজারাদারকে তিনি মোবাইল ফোনে সতর্ক করেন। তিনি বলেন, কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। 

উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আবদুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

1

ছাত্রদল তাদের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে : সাদ্

2

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

3

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

4

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

5

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

6

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

7

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

8

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

9

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

10

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

11

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

12

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

13

ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার

14

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

15

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

16

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

17

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ‍ইস্তা

18

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

19

১৪৮ বছরে প্রথম বারের মতো এমন রেকর্ড দেখতে চলেছে অস্ট্রেলিয়া

20