Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

ডেস্ক নিউজ : ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থে নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, এতে খেলাটির ক্ষতি হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শ্রিংলা বলেন, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছেন, যাদের অনেকে ক্রীড়াজগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত সামগ্রিকভাবে ক্রীড়া এবং বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নয়। ’ 

তিনি আরও বলেন, ‘দেশটি বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, নির্বাচিত সরকারের মাধ্যমে নয়। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে।’ জামায়াতে ইসলামী নির্বাচনে কী ফল করতে পারে—এমন প্রশ্নে শ্রিংলা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ইসলামপন্থী দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘নির্বাচন যদি অসুষ্ঠু হয় এবং কারচুপি করা হয়, তবেই তারা ক্ষমতায় আসতে পারে। নাহলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।’ বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা, সেটিও জানি না।

সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা (পশ্চিমবঙ্গ) উন্নয়নের পথে এগিয়ে যাক।’

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

1

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

2

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

3

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

4

নভেম্বরের ৮ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

5

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালার নেপথ্য কারণ জানাল পু

6

ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে নেশন্স কাপের দুই ফাই

7

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

8

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

9

শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারবে না: রশিদ লত

10

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

11

বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ কী?

12

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

13

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

14

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

15

খালেদা জিয়া এখন ফ্লাই করার মতো পরিস্থিতিতে নেই: মান্না

16

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

17

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

18

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

19

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

20