Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রতলে

ডেস্ক নিউজ : প্রত্নতাত্ত্বিকরা মধ্যযুগের একটি বিশাল জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন ডেনমার্কের একটি প্রণালীর তলদেশে। প্রায় ৬০০ বছর পুরোনো এই জাহাজটি ছিল একটি 'কগ', যা সেই সময়ের অন্যতম উন্নত বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত ছিল। ডেনমার্কের ভাইকিং শিপ মিউজিয়ামের গবেষকদের মতে, জাহাজটি প্রায় ৯২ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া।

 এখন পর্যন্ত আবিষ্কৃত কগগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। কোপেনহেগেনের কাছে ডেনমার্ক ও সুইডেনের মাঝের প্রণালী ওরেসুন্ডে জাহাজটির সন্ধান পাওয়া যায়। গবেষকরা জানান, ১৪ ও ১৫ শতকে ইউরোপে বাণিজ্য বাড়ার সময় এই ধরনের বড় কগ জাহাজ কম খরচে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করতে ব্যবহৃত হতো। জাহাজটিকে তারা ‘সুপার শিপ’ হিসেবেও উল্লেখ করেছেন। একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের আগে সমুদ্রতল পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করেই এই জাহাজটি আবিষ্কৃত হয়।

 

দীর্ঘদিন বালু ও পলির নিচে চাপা থাকায় জাহাজটি বেশ ভালোভাবে সংরক্ষিত ছিল। প্রণালীর নাম অনুসারে এর নাম রাখা হয়েছে ‘সভালগেট ২’।জাহাজটির ভেতরে রান্নার পাত্র, হাঁড়ি-বাটি, ক্রুদের ব্যবহৃত চিরুনি ও প্রার্থনার জপমালার মতো জিনিসও পাওয়া গেছে। গবেষকরা প্রথমবারের মতো মধ্যযুগীয় ডেনিশ জাহাজে ইট দিয়ে তৈরি চুলার অস্তিত্বও শনাক্ত করেছেন, যেখানে নাবিকরা আগুন জ্বালিয়ে খাবার রান্না করতেন।

গাছের বলয়ের বিশ্লেষণ থেকে জানা গেছে, জাহাজটি নির্মিত হয়েছিল প্রায় ১৪১০ সালে। এর কাঠের কিছু অংশ এসেছে পোল্যান্ড থেকে, আর কাঠামোর ফ্রেম নেদারল্যান্ডস থেকে আনা হয়েছিল। এতে বোঝা যায়, তখন উত্তর ইউরোপজুড়ে বিস্তৃত কাঠ ও বাণিজ্য নেটওয়ার্ক ছিল। গবেষকদের ধারণা, এটি একটি বাণিজ্যিক জাহাজ ছিল। যা লবণ, কাঠ, ইট ও খাদ্যশস্যের মতো ভারী পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহন করত। মধ্যযুগে উত্তর ইউরোপের বাণিজ্যে বড় পরিবর্তন এনে দেয় এই ধরনের জাহাজই। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, লাইভ সায়েন্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

1

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

2

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

3

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

4

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

5

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

6

বিশ্ববাজারে স্বর্ণ-রুপা ও প্লাটিনামের দামে নতুন রেকর্ড, নেপথ

7

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

8

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

9

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

10

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

11

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

12

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

13

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

14

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

15

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

16

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

17

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

18

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

19

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

20