Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট, সৌম্যকে নিয়ে নোয়াখালীর বার্তা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্রিকেটের সম্ভাবনাময় এক তরুণ হিসেবে ধরা হয় ব্রুকসকে। ভাইটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন তিনি। সর্বশেষ এই টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে বেশ আলো কেড়েছেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ এবং লিস্ট ‘এ’ ক্রিকেট ২৮ উইকেট ব্রুকসের। ২৮ টি-টোয়েন্টিতে তরুণ অলরাউন্ডারের শিকার ১৮ উইকেট। ব্যাটিংয়ে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজারের বেশি রান করেছেন। বিপিএল দিয়েই প্রথমবার ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন ইংলিশ এই তরুণ।

এদিকে, পারিবারিক কারণে বিপিএলের আগে দেশের বাইরে যেতে হয়েছে সৌম্য সরকারকে। গুঞ্জন আছে, বিপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিল সৌম্যর দল নোয়াখালী এক্সপ্রেস। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌম্যকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছে দলটি।

 
বিজ্ঞপ্তিতে তারা জানায়, 'পারিবারিক কারণে সৌম্য সরকার এখন দেশের বাইরে আছেন। তিনি বিপিএল ২০২৫-২৬ মৌসুম শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।'এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন সৌম্য। নিয়মিত কোনো অধিনায়ককে নিলাম থেকে কিনতে না পারায় সৌম্যকে দলটির অধিনায়ক করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

নিলাম শেষে দলটির কোচ খালেদ মাহমুদ সুজনও সেই ইঙ্গিত দিয়েছিলেন৷ গণমাধ্যমকে সৌম্যও জানিয়েছেন, দায়িত্ব নিতে আগ্রহী। তবে শেষ মুহূর্তে সৌম্য বিপিএলের শুরুর ম্যাচগুলো মিস করলে অধিনায়কত্বও চলে যেতে পারে অন্য কারো কাছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে?

1

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫

2

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

3

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

4

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

5

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

6

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

7

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

8

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

9

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

10

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

11

কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর অভাব নেই: অর্থ উপদেষ্টা

12

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন

13

খামেনির মৃত্যুর পরও টিকে আছে ইরানের শাসনব্যবস্থা, কিন্তু কয়দ

14

ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান-অস্ট্রেলিয়া

15

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

16

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

17

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

18

টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে : শিক্ষামন্ত্রী

19

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

20