Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে ভারতকে করতে হবে ১২০ বলে ১৯৬ রান। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে ওয়েষ্ট ইন্ডিজ।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রোস্টন চেজ। তিনি ২৫ বলে ৫টি চার আর এক ছক্কায় এই রান করেন। ২২ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৭ রান করেন জেসন হোল্ডার। ১৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রোভম্যান পাওয়েল। ১২ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করে ফেরেন সিমরন হিতমার।

ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। দুই দল দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি বাড়তি গুরুত্ব পেয়েছে। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে, ফলে লড়াইটি অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে।

এই গ্রুপে ইতোমধ্যে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জিতে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে ছিল অপরাজিত। তবে সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়েকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে তারা। দুই দলেরই সুপার এইটে সমান ২ পয়েন্ট থাকায় আজকের ম্যাচেই নির্ধারিত হবে সেমির ভাগ্য।

এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩০ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে ভারত, তাদের জয় ১৯টি; ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

1

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

2

দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি

3

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

4

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

5

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

6

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

7

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

8

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

9

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

10

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

11

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

12

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

13

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

14

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

15

প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়া

16

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

17

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

18

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

19

সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন

20